তারকেশ্বর থানার উদ্যোগে বিজয়া সম্মিলনী, উপস্থিত বিধায়ক সন্তু পান
হুগলি, ২৭অক্টোবর (হি.স.) : দুর্গাপুজো পরবর্তী সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করতে মঙ্গলবার তারকেশ্বর থানার উদ্যোগে আয়োজিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। তারকেশ্বর থানার অন্তর্গত সমস্ত পুজো কমিটিকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তারকে
তারকেশ্বর থানার উদ্যোগে বিজয়া সম্মিলনী, উপস্থিত বিধায়ক সন্তু পান


হুগলি, ২৭অক্টোবর (হি.স.) : দুর্গাপুজো পরবর্তী সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশকে আরও সুদৃঢ় করতে মঙ্গলবার তারকেশ্বর থানার উদ্যোগে আয়োজিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। তারকেশ্বর থানার অন্তর্গত সমস্ত পুজো কমিটিকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় তারকেশ্বরের পথের সাথী মোটেলে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুব্রত সাধু-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন পুজো কমিটির প্রতিনিধিরাও।

দুর্গাপুজোকে কেন্দ্র করে বিভিন্ন পুজো কমিটির সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সমন্বয় আরও জোরদার করাই ছিল এই বিজয়া সম্মিলনীর অন্যতম উদ্দেশ্য। উৎসবের দিনগুলিতে পুজো পরিচালনা ও আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুজো কমিটিগুলির ভূমিকা নিয়েও এই ধরনের সম্মিলনী গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। তারকেশ্বর থানার এই উদ্যোগে পুলিশ প্রশাসন ও পুজো কমিটিগুলির মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা




 

 rajesh pande