ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তীতে মুখ্যমন্ত্রী–সহ বিশিষ্টদের শ্রদ্ধাঞ্জলি
কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : ভগিনী নিবেদিতার জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে তিনি লিখেছেন, স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা''র জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ২৮ অক্টোবর (হি. স.) : ভগিনী নিবেদিতার জন্মদিনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে তিনি লিখেছেন, স্বামী বিবেকানন্দের শিষ্যা ভগিনী নিবেদিতা'র জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।

নারীশিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।

বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, ভারতীয় নারীশিক্ষা ও সমাজজাগরণের পথপ্রদর্শক মহীয়সী ভগিনী নিবেদিতার জন্মবার্ষিকীতে জানাই সশ্রদ্ধ প্রণাম। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষা, সেবা ও মানবকল্যাণে তাঁর আত্মনিবেদন আজও আমাদের কাছে অনুপ্রেরণার উৎস।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande