ভগিনী নিবেদিতার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষর
কলকাতা, ২৮ অক্টোবর ( হি. স.) : ভগিনী নিবেদিতা''র জন্মজয়ন্তীতে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বুধবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। নারীশিক্ষা
অধ্যক্ষ রথীন্দ্র বোসের তরফেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ২৮ অক্টোবর ( হি. স.) : ভগিনী নিবেদিতা'র জন্মজয়ন্তীতে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বুধবার শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন।সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ভগিনী নিবেদিতার জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। নারীশিক্ষা, মানবসেবা ও সমাজকল্যাণে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও কর্মময় জীবন আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, ভগিনী নিবেদিতা-র জন্ম ১৮৬৭ সালের ২৮ অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের ডানগ্যানন শহরে। ১৮৯৫ সালে লন্ডনে তিনি স্বামী বিবেকানন্দের বেদান্ত দর্শন ব্যাখ্যা শোনেন। বিবেকানন্দের ধর্মব্যাখ্যা ও ব্যক্তিত্বে তিনি মুগ্ধ এবং অভিভূত হন। পরে স্বামীজিকে নিজের গুরু বলে বরণ করে নেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande