দুর্গাপুর থেকে ইসরোয় প্রশিক্ষণে শ্রেয়া দত্ত
দুর্গাপুর, ২৭ অক্টোবর(হি.স.) : দুর্গাপুর থেকে সটান ইসরো। মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুর ইসরোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ পেলেন দুর্গাপুরের ড. বি. সি. রায় পলিটেকনিকের প্রাক্তনী শ্রেয়া দত্ত। ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম
দুর্গাপুর থেকে ইসরোয় প্রশিক্ষণে শ্রেয়া দত্ত


দুর্গাপুর, ২৭ অক্টোবর(হি.স.) : দুর্গাপুর থেকে সটান ইসরো। মহাকাশ গবেষণা সংস্থা বেঙ্গালুরুর ইসরোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ পেলেন দুর্গাপুরের ড. বি. সি. রায় পলিটেকনিকের প্রাক্তনী শ্রেয়া দত্ত। ইসরো টেলিমেট্রি, ট্র্যাকিং অ্যান্ড কমান্ড নেটওয়ার্ক (ISTRAC)-এ এক বছরের ডিপ্লোমা শিক্ষানবিশি প্রশিক্ষণের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। এই সাফল্যে গর্বিত তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রেয়া দত্ত। দুর্গাপুরের ড. বি. সি. রায় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রাক্তনী। ভারত সরকারের মহাকাশ গবেষণা দফতরের অধীন ইসরোর ISTRAC ভারতের মহাকাশ কর্মসূচির সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে প্রশিক্ষণের সুযোগ পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক প্রযুক্তির কাজ সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে শ্রেয়াকে সাহায্য করবে। প্রযুক্তিগত শিক্ষার মাধ্যমে দক্ষ পেশাদার তৈরির ক্ষেত্রে এই সাফল্যকে উল্লেখযোগ্য বলে মনে করছে ড. বি. সি. রায় পলিটেকনিক কলেজ। প্রতিষ্ঠানের তরফে শ্রেয়াকে অভিনন্দন জানানো হয়েছে। তাঁর আগামী কর্মজীবনের সাফল্যও কামনা করেছে কর্তৃপক্ষ। বিশেষত, প্রযুক্তি শিক্ষার সঙ্গে যুক্ত পড়ুয়াদের কাছে দেশের মহাকাশ কর্মসূচির গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে শ্রেয়ার এই প্রশিক্ষণের সুযোগ ভবিষ্যতের পেশাগত সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande