লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে যোগী আদিত্যনাথের সৌজন্য সাক্ষাৎ
লখনউ, ২৮ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার লখনউয়ে তাঁর সরকারি বাসভবনে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন ৫, কালিদাস মার্গে অবস্থিত মুখ্যমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎ হয়। লোকসভার স্পিকারকে স্
লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে যোগী আদিত্যনাথের সৌজন্য সাক্ষাৎ


রবি কিষাণ


লখনউ, ২৮ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার লখনউয়ে তাঁর সরকারি বাসভবনে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিন ৫, কালিদাস মার্গে অবস্থিত মুখ্যমন্ত্রীর বাসভবনে এই সাক্ষাৎ হয়। লোকসভার স্পিকারকে স্বাগত জানিয়ে তাঁর হাতে স্মারক উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী।

সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং লোকসভার স্পিকার ওম বিড়লার মধ্যে বিভিন্ন বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।

এছাড়াও এ দিন গোরক্ষপুর লোকসভা কেন্দ্রের সাংসদ রবি কিষাণ শুক্লা সপরিবারে লখনউতে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ানও লখনউতে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande