প্রথম ইনিংসে রানের পাহাড়ে বাংলা ও ফাইনালে জিতল
কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : বড় রানের পাহাড় গড়েই বৃহস্পতিবার বাজিমাত করল বাংলা দলের খেলোয়াড়রা। জয় অধরা গুজরাটের। রিলায়্যান্স জি ওয়ান অনূর্ধ্ব ১৬ পুরুষদের তিনদিনের ফাইনালে বাংলা ও গুজরাট মুখোমুখি হয়। অন্তিম ও শেষ দিনের খেলায় মিলল জয়। এই খেলা
ফাইনালে জিতল বাংলা, গুজরাটের পরাজয়


কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : বড় রানের পাহাড় গড়েই বৃহস্পতিবার বাজিমাত করল বাংলা দলের খেলোয়াড়রা। জয় অধরা গুজরাটের। রিলায়্যান্স জি ওয়ান অনূর্ধ্ব ১৬ পুরুষদের তিনদিনের ফাইনালে বাংলা ও গুজরাট মুখোমুখি হয়। অন্তিম ও শেষ দিনের খেলায় মিলল জয়। এই খেলাতে প্রথম ইনিংসেই বড় রানের ইনিংস গড়ে ফায়দা তুলে নিয়ম অনুযায়ী, জয় তুলে নিয়েছে বাংলার খেলোয়াড়রা। সুতরাং এগিয়ে থাকার সুবাদেই কিন্তু বাংলার জয়। যদিও সরকারিভাবে খেলা - ড্র হয়েছে। উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলার দলগত স্কোর ছিল - ৩৩২ রান (১৩০.১ ওভারে)। তিন দিনের এই খেলায় এর জবাবে গুজরাটের প্রথম ইনিংসে সংগ্রহ - ১২২ রান (৬০ ওভারে)। এদিকে, এর পরিপ্রেক্ষিতেই ২১০ রানে পিছিয়ে থাকে গুজরাট। দ্বিতীয় ইনিংসে বাংলার সংগ্রহ - ৩ উইকেটে ৩২ রান (১৮.৩ ওভারে)।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande