রিচার নেতৃত্বেই বাংলার অনায়াস জয়, জম্মু-কাশ্মীরকে ৭ উইকেটে হারিয়ে জিতল মহিলা দল
কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : জয় পেল বাংলা। জম্মু-কাশ্মীরের পরাজয়। সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফির এলিট পর্বে দাপুটে জয় বাংলার মহিলা ক্রিকেট দলের। অধিনায়ক রিচা ঘোষের নেতৃত্বেই বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরকে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলা। এদিন বল হাতে তিত
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলায় বাংলার জয়জয়কার


কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : জয় পেল বাংলা। জম্মু-কাশ্মীরের পরাজয়। সিনিয়র মহিলা টি-টোয়েন্টি ট্রফির এলিট পর্বে দাপুটে জয় বাংলার মহিলা ক্রিকেট দলের। অধিনায়ক রিচা ঘোষের নেতৃত্বেই বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরকে ৭ উইকেটে হারিয়ে দিল বাংলা। এদিন বল হাতে তিতাস সাধু ও মিতা পালের দুরন্ত পারফরম্যান্সের পরে ব্যাটিংয়েও সুনিপুণ হাতে জয়ের ভিত গড়ে দিল তনুশ্রী সরকার ও বৃষ্টি মাজি।উল্লেখ্য, প্রথমে ব্যাট করতে নেমেই নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১১০ রান তোলে জম্মু-কাশ্মীর। বাংলার বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে শুরু থেকেই চাপে পড়ে যায় প্রতিপক্ষ। তিতাস সাধু ১৬ রানে ৩ উইকেট তুলে নিয়ে জম্মু-কাশ্মীরের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন। তাঁকে যোগ্য সঙ্গত দেন মিতা পাল। মাত্র ১০ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। দুই বোলারের দাপটে প্রতিপক্ষকে অল্প রানের মধ্যে আটকে রাখতে সফল হয় বাংলা।

এদিকে, এর জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আত্মবিশ্বাসী মেজাজে ছিল বাংলার ব্যাটিং। তনুশ্রী সরকার - ৩৫ রানে অপরাজিত থাকে। বৃষ্টি মাজির ব্যাট থেকে আসে - ৩৪ রান। তাঁদের দায়িত্বশীল ব্যাটিংয়ে মাত্র ১৩.৩ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলা। তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় দল। বল ও ব্যাট - দুই বিভাগেই এদিন এমন দাপুটে পারফরম্যান্স বাংলার মহিলা দলের আত্মবিশ্বাস বাড়াবে বলে ধারণা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande