২০০ উইকেটের মাইলফলক স্পর্শ রাশিদ খানের
কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): আগে থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি রাশিদ খান এবার অনন্য এক কীর্তি গড়লেন। প্রথম বোলার হিসেবে এই সংস্করণে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগান তারকা। শারজাহতে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয়
রাশিদ খানের অনন্য কীর্তি


কলকাতা, ৩০ অক্টোবর (হি.স.): আগে থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারি রাশিদ খান এবার অনন্য এক কীর্তি গড়লেন। প্রথম বোলার হিসেবে এই সংস্করণে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন আফগান তারকা।

শারজাহতে বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টাডিওয়ানাশে মারুমানিকে এলবিডব্লিউ করে কীর্তিটি গড়েন রাশিদ।

১৯৯ উইকেট নিয়ে এদিন খেলতে নামা এই লেগ স্পিনার জিম্বাবুয়ে ইনিংসের

নবম ওভারের তৃতীয় বলে মারুমাবলকে এলবি আউট করে দুশো উইকেট পূরণ করেন।

এরই সঙ্গে ইতিহাসের আরেকটি পাতায় খোদাই হয়ে যায় রাশিদের নাম। ১২০ ম্যাচে ২০০ উইকেট নিলেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় দুই নম্বরে আছেন ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রাশিদ, ১৭১ উইকেট। আর ১৬১ উইকেট নিয়ে তৃতীয় স্থানে হংকংয়ের এহসান খান।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande