প্রযুক্তি-সৃজনশীলতার মেলবন্ধনে আইইএম-এর ‘স্মার্ট মেকার ফেস্ট’
কলকাতা, ৩ অক্টোবর (হি. স.) : প্রযুক্তি, সৃজনশীলতা ও উদ্যোগপতিত্ব-তিনের মেলবন্ধনে শুরু হল দু’দিনের ‘স্মার্ট মেকার ফেস্ট ২০২৬’। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) এবং স্মার্ট সোসাইটির উদ্যোগে আইইএম ম্যানেজমেন্ট হাউসে আয়োজিত এই উৎ
আইইএম - না র স্মার্ট মেকার


কলকাতা, ৩ অক্টোবর (হি. স.) : প্রযুক্তি, সৃজনশীলতা ও উদ্যোগপতিত্ব-তিনের মেলবন্ধনে শুরু হল দু’দিনের ‘স্মার্ট মেকার ফেস্ট ২০২৬’। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) এবং স্মার্ট সোসাইটির উদ্যোগে আইইএম ম্যানেজমেন্ট হাউসে আয়োজিত এই উৎসবে পড়ুয়া, তরুণ উদ্ভাবক, শিক্ষক-শিক্ষিকা, প্রযুক্তিপ্রেমী, শিল্পী ও উদ্যোগপতিরা অংশ নিয়েছেন। এ বারের ভাবনা ‘সাবেকিয়ানা’।

উৎসবে থাকছে নির্মাণ ও উদ্ভাবনের প্রদর্শনী, আট ঘণ্টার উদ্ভাবনী প্রতিযোগিতা, রোবোটিক্স ও ড্রোন কর্মশালা, বিজ্ঞান-প্রযুক্তি কুইজ, খাদ্য উৎসব এবং শিল্পকর্ম প্রদর্শনী। অর্থাৎ প্রযুক্তির পাশাপাশি সৃজনশীলতার বিভিন্ন দিকও তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

আইইএম-এর অধিকর্তা তথা ইউইএম, কলকাতার উপাচার্য অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তী বলেন, ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সাহস থেকেই ‘মেকার’ মানসিকতার জন্ম। পড়ুয়ারা যাতে প্রচলিত শিক্ষার গণ্ডি পেরিয়ে পরীক্ষা-নিরীক্ষা, দলগত কাজ এবং বাস্তব সমস্যার সমাধানের অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেটিই উৎসবের লক্ষ্য।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. প্রবীর কুমার দাসের কথায়, প্রতিযোগিতার পাশাপাশি নেতৃত্ব, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা তৈরির ক্ষেত্রও এই উৎসব। ফ্যাকাল্টি কো-অর্ডিনেটর অধ্যাপক ড. অনিমেষ কুণ্ডুর মতে, প্রযুক্তি ও শিল্পের মেলবন্ধনই এই আয়োজনের মূল সুর।

উল্লেখ্য, ৩ ও ৪ অক্টোবরের এই উৎসবে সহযোগী হিসেবে রয়েছে লায়ন্স ক্লাব অফ কলকাতা আইইএম, লায়ন্স ক্লাব অফ কলকাতা সল্টলেক আইইএম এবং রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande