(আপডেট) ভুটানে ভাঙলো হিমবাহ-সৃষ্ট হ্রদ, ধুবড়ি ও কোকড়াঝাড়ের স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি প্রশাসনের
গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.): ভুটানে একটি হিমবাহসৃষ্ট হ্রদ হঠাৎ ফেটে যাওয়ায় বিপুল পরিমাণে জল দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে| এর জেরে অসমে সংকোশ নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর
মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার পোস্ট


গুয়াহাটি, ৩০ অক্টোবর (হি.স.): ভুটানে একটি হিমবাহসৃষ্ট হ্রদ হঠাৎ ফেটে যাওয়ায় বিপুল পরিমাণে জল দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে| এর জেরে অসমে সংকোশ নদীর তীরবর্তী অঞ্চলগুলিতে বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

অসমের মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা শুক্রবার জানিয়েছেন, ভুটানে হিমবাহের হ্রদ ফেটে যাওয়ার ঘটনার সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে ধুবড়ি এবং কোকড়াঝাড় জেলার সমস্ত সংবেদনশীল এলাকার পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।মুখ্যমন্ত্রী সমাজ মাধ্যমে এক পোস্টে জানান, রাজ্য সরকার পরিস্থিতির ওপর ক্রমাগত নজরদারি চালাচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে চলেছে প্রশাসন। প্রয়োজনে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য সমস্ত দল প্রস্তুত রয়েছে। তিনি স্পর্শকাতর এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার, প্রশাসনের তরফে জারি করা সরকারি নির্দেশিকাগুলি মেনে চলার এবং স্থানীয় আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ভুটানে হিমবাহ-সৃষ্ট হ্রদ ফেটে যাওয়ার ঘটনার পর নিচু এলাকায় নদীর জলস্তর হঠাৎ বৃদ্ধি এবং বন্যার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে প্রশাসন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande