
ঔরাইয়া, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের ঔরাইয়া জেলার সদর কোতোয়ালি এলাকার বনরসীদাস মহল্লায় শুক্রবার এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। বাড়ির মধ্যেই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
মৃতার নাম নির্মলা দেবী (২৭)। তিনি মুকেশ কুমারের স্ত্রী। কী কারণে তিনি এমন পদক্ষেপ করেছেন, তা এখনও জানা যায়নি। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। শুক্রবার সদর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, মৃতার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস