নয়ডায় পৃথক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু
নয়ডা, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডায় পৃথক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় দুর্ঘটনাগুলি ঘটে। শুক্রবার পুলিশ কমিশনারের মিডিয়া ইনচার্জ জানিয়েছেন, সেক্টর ৪৯ থানা এলাকা
নয়ডায় পৃথক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু


নয়ডা, ৩০ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধনগর জেলার নয়ডায় পৃথক পথ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় দুর্ঘটনাগুলি ঘটে।

শুক্রবার পুলিশ কমিশনারের মিডিয়া ইনচার্জ জানিয়েছেন, সেক্টর ৪৯ থানা এলাকায় বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন হেমন্ত ত্রিপাঠী (৪৭)। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অন্যদিকে, দনকৌর থানা এলাকায় একই রাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন রইস (৩০)। তিনি হরিয়ানার পালওয়াল জেলার বাসিন্দা ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।এছাড়া, বিসরখ থানা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাত বছরের সারিকার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande