২০ ডিসেম্বর এআইএফএফ এর নির্বাচন অনুষ্ঠিত হবে
কলকাতা, ৪ অক্টোবর (হি.স.) : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ( এআইএফএফ) কার্যনির্বাহী কমিটির নতুন নির্বাচন ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। কল্যাণ চৌবে হলেন এআইএফএফ-এর বর্তমান সভাপতি, যিনি ২০২২ সালের ২ সেপ্টেম্বর চার বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। প্রাথমি
২০ ডিসেম্বর এআইএফএফ এর নির্বাচন অনুষ্ঠিত হবে


কলকাতা, ৪ অক্টোবর (হি.স.) : সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের ( এআইএফএফ) কার্যনির্বাহী কমিটির নতুন নির্বাচন ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

কল্যাণ চৌবে হলেন এআইএফএফ-এর বর্তমান সভাপতি, যিনি ২০২২ সালের ২ সেপ্টেম্বর চার বছরের মেয়াদের জন্য নির্বাচিত হন। প্রাথমিকভাবে তাঁর মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু জাতীয় ক্রীড়া পরিচালনা আইন ২০২৫ কার্যকর হওয়ায় নির্বাচন স্থগিত করা হয়।

এছাড়াও, নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট রাজ্য ফুটবল অ্যাসোসিয়েশন

গুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।

রবিবার বৈঠক চলাকালে এআইএফএফ জানিয়েছে যে, বিশ্বকাপ খেলুড়ে দেশ পানামা, ব্রাজিল ও উরুগুয়েকে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ভারতে আনতে তারা কোনো অর্থ ব্যয় করেনি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande