হারে নেশন্স লিগ শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল টমাস টুখেলের দল
রিজেকা(ক্রোয়েশিয়া), ৪ অক্টোবর (হি.স.) : হারে নেশন্স লিগ শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল টমাস টুখেলের দল ইংল্যান্ড। প্রতিপক্ষের মাঠে শনিবার উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ৭-০ গোলে জিতেছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় হার এটিই
হারে নেশন্স লিগ শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল টমাস টুখেলের দল


রিজেকা(ক্রোয়েশিয়া), ৪ অক্টোবর (হি.স.) :

হারে নেশন্স লিগ শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল টমাস টুখেলের দল ইংল্যান্ড।

প্রতিপক্ষের মাঠে শনিবার উয়েফা নেশন্স লিগের ম্যাচটি ৭-০ গোলে জিতেছে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে।

ক্রোয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বড় হার এটিই। আগের বড় হার ছিল ৬-০ গোলে, ২০১৮ সালে স্পেনের বিপক্ষে।

এদিন ইংল্যান্ডের হয়ে দুটি করে গোল করেছেন অধিনায়ক কেইন ও সাকা। আর একটি করে জালের দেখা পেয়েছেন জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন ও মর্গ্যান রজার্স।

স্পেনের বিপক্ষে হারে আসর শুরুর পর টানা দ্বিতীয় জয় পেল ইংল্যান্ড। তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে দুইয়ে আছে তারা। ৩ পয়েন্ট নিয়ে তিনে ক্রোয়েশিয়া।

দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন। দুই ম্যাচেই হেরেছে চেকিয়ারা।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande