পর্দা নামলো এশিয়ান গেমসের, চার বছর পর দেখা হবে দোহায়
কলকাতা, ৪ অক্টোবর (হি.স.) : রবিবার জাপানের আইচি-নাগোয়ায় জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০তম এশিয়ান গেমসের ১৬ দিনের ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এশিয়ান গেমস শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর। ২০৩০ সালের পরবর্তী এশিয়ান গেমসের আয়োজক দো
পর্দা নামলো এশিয়ান গেমসের, চার বছর পর দেখা হবে দোহায়


কলকাতা, ৪ অক্টোবর (হি.স.) : রবিবার জাপানের আইচি-নাগোয়ায় জমকালো সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০তম এশিয়ান গেমসের ১৬ দিনের ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। এশিয়ান গেমস শুরু হয়েছিল ১৯ সেপ্টেম্বর।

২০৩০ সালের পরবর্তী এশিয়ান গেমসের আয়োজক দোহা, কাতারের কাছে এশিয়ান গেমসের পতাকা হস্তান্তর করা হয়।

সমাপনী অনুষ্ঠানের মূল বার্তা ছিল ‘ওয়ান এশিয়া’। এশিয়ার দেশগুলোর ঐক্য, পারস্পরিক বন্ধন এবং খেলাধুলার মাধ্যমে একসঙ্গে এগিয়ে যাওয়ার বার্তাই ছিল আয়োজনের কেন্দ্রবিন্দু।

অনুষ্ঠানে আলো-লেজার, নৃত্য, পার্কুর পরিবেশনা ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জাপান তাদের আতিথেয়তার সমাপ্তি অনুষ্ঠান সাজিয়ে তোলে।

ওসিএ সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি অনুষ্ঠানে ২০২৬ সালের আসরকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande