সল্টলেকে ৩৪ তম আন্তঃ রেলওয়ে আরপিএফ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.) : সল্টলেকের সাই ফুটবল মাঠে সোমবার শুরু হল ৩৪তম আন্তঃরেলওয়ে আরপিএফ ফুটবল টুর্নামেন্ট। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব রেলের আইজি তথা প্রধান নিরাপত্তা কমিশনার এ. এন. সিন
আর পি এফ ফুটবল টুর্নামেন্ট


কলকাতা, ৫ অক্টোবর (হি.স.) : সল্টলেকের সাই ফুটবল মাঠে সোমবার শুরু হল ৩৪তম আন্তঃরেলওয়ে আরপিএফ ফুটবল টুর্নামেন্ট। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নির্দেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন পূর্ব রেলের আইজি তথা প্রধান নিরাপত্তা কমিশনার এ. এন. সিনহা। আয়োজক পূর্ব রেল-সহ মোট ১১টি রেলওয়ে জোনের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

উদ্বোধনী পর্বে ম্যাচে মুখোমুখি হয় রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স (আরপিএসএফ) এবং দক্ষিণ-পূর্ব রেল। উদ্বোধনী অনুষ্ঠানে সিনহা খেলোয়াড়দের স্বাগত জানিয়ে বলেন, আরপিএফ কর্মীদের শারীরিক সক্ষমতা ও মানসিক সুস্থতা বজায় রাখতে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি খেলাধুলা শৃঙ্খলা, দলগত সংহতি, নেতৃত্বের দক্ষতা এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ায় বলেও তিনি উল্লেখ করেন।

১১টি রেলওয়ে জোনের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে একাধিক টানটান ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলি সুষ্ঠু খেলা ও ক্রীড়াসুলভ মানসিকতা বজায় রাখার অঙ্গীকার করেছে। আগামী ১১ অক্টোবর ফাইনাল হওয়ার কথা।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, এই টুর্নামেন্ট রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ক্রীড়া ও কর্মীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রতি দায়বদ্ধতারই প্রতিফলন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande