
কলকাতা, ৫ অক্টোবর (হি. স.) : আসন্ন ক্রিকেট মরসুমের আগেই বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও জানানো হয়েছে যে, সিনিয়র ক্রিকেট : বাংলা ও অসমের মধ্যে অনুশীলন শিবির পুরোদস্তুর চলছে। এর পরিপ্রেক্ষিতেই প্রথম প্র্যাক্টিস ম্যাচ - ড্র হল। সোমবার গুয়াহাটি'তে পরস্পর মুখোমুখি হয়েছে। উভয়ের মধ্যেই খেলা হল। বাংলার প্রথম ইনিংসে দলগত স্কোর ৪ উইকেট ৫৭৪ রান। (১১৬ ওভারের পর) দান ছেড়ে দিয়েছে। উল্লেখ্য, বাংলার তিন ব্যাটসম্যান শতরানের ইনিংস উপহার দিয়েছে। অঙ্কুর পাল - ১৮০ রান (১৮৪ বলে), অভিমন্যু ঈশ্বরণ - ১৫০ রান (১৮০ বলে) ও সুদীপ চ্যাটার্জি - ১২০ রানে অপরাজিত (১৫০ বলে)। এর জবাবে অসমের প্রথম ইনিংসে সংগ্রহ - ৩৫৮ রান (১১৩.২ ওভারে)। দুই ব্যাটসম্যান ঋষভ দাস - ১৩০ রান (২৪২ বলে) ও নিবির ডেকা - ১০১রান (১৫৫ বলে)। দ্বিতীয় ইনিংসে বাংলা দলের সংগ্রহ ৩/২১৭ রান (৪৮.৪ ওভারে), খেলা ড্র হয়েছে, অমীমাংসিতভাবেই শেষ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত