
কলকাতা, ৫ অক্টোবর (হি.স.) :সোমবার আইএফএ শিল্ড সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডকে ৭-২ ফলে হারাল ইস্টবেঙ্গল। এই জয়ে ইস্টবেঙ্গল ৮ অক্টোবর আইএফএ শিল্ডের ফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান সুপারজায়েন্টের। মোহনবাগান রবিবার টাইবেকারে পাঞ্জাব পুলিশকে হারিয়ে ফাইনালে গেছে অর্থাৎ, ডুরান্ড কাপের ফাইনালের মতো আইএফএ শিল্ডের ফাইনালও ডার্বিই হবে।
ম্যাচের ২ মিনিটেই নর্থইস্ট এগিয়ে যায় ১-০ গোলে। এরপর
৯ মিনিটের মাথায় ডেভিডের গোলে সমতা আনে
ইস্টবেঙ্গল।
২৩ মিনিটের মাথায় আবার গোল করেন ইস্টবেঙ্গলের রোহিত কুমার। প্রথমার্ধ শেষের ঠিক আগে আবার গোল পায় লাল-হলুদ ব্রিগেড। বিষ্ণুর পাশ ইকোনোমেডিস গোল করে ৩-১ এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চতুর্থ গোল আসে ডেভিডের পা থেকে। উইং থেকে আসা বিষ্ণুর বাড়ানো বল থেকে গোল করেন ডেভিড। ৫৫ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এরপর থেকে দুই দলই গোলের চেষ্টা করতে থাকে। অবশেষে ৮৩ মিনিটের মাথায় গোল পায় হাইল্যান্ডার্সরা। গোল করেন আলাদিন। এর মিনিট দুয়েকের মাথায় হাফ ভলিতে গোল করলেন ইস্টবেঙ্গলের একে লোবা। আজই অভিষেক হল তাঁর। ৯০+১ মিনিটে আবার গোল করে ইস্টবেঙ্গল। এবার গোল করলেন আর এক অভিষেক করা ফুটবলার জলিনস্কি। এটি দলের সপ্তম গোল। শেষ পর্যন্ত ৭-২ ফলে জিতল ইস্টবেঙ্গল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি