
নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.) : শিখ ধর্মের প্রথম গুরু এবং ন্যায়বিচার, করুণা ও সাম্যের প্রতীক—শ্রী গুরু নানক দেবের 'জ্যোতি-জ্যোত দিবস'-এ আমি তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।
এক্সবার্তায় এ কথা জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, 'নাম জপো, কিরাত করো, বণ্ড ছকো'—তাঁর এই বাণী আজও প্রতিটি মানুষকে সততার সাথে শ্রম করতে এবং সেই শ্রমলব্ধ ফল অন্যদের সাথে ভাগ করে নিতে অনুপ্রাণিত করে।
হাজার বছরের ভারতীয় সংস্কৃতির যাত্রাপথের সারমর্ম ধারণ করে থাকা তাঁর বাণী আমাদের চিরকাল সত্য, সেবা ও সম্প্রীতির পথে চলতে অনুপ্রাণিত করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত