
নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.) : নারীশক্তি ও আত্মমর্যাদার প্রতীক—গোণ্ডওয়ানা সাম্রাজ্যের মহারানি দুর্গাবতী জির জন্মবার্ষিকীতে আমি তাঁকে কোটি কোটি প্রণাম জানাই।
সোমবার এক্সবার্তায় এ কথা জানান ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, মন্দির, বিশ্রামাগার ও জলাশয় নির্মাণের মাধ্যমে মহারানি দুর্গাবতী জি জনকল্যাণকে তাঁর শাসনব্যবস্থার মূলভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন এবং ন্যায়বিচার ও জনসেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
মুঘল আক্রমণকারীদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে গিয়ে যিনি সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন, সেই মহারানি দুর্গাবতী জির জীবনগাথা প্রত্যেক তরুণ-তরুণীর পড়া উচিত এবং তা থেকে অনুপ্রাণিত হয়ে তাঁদের দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার সংকল্প গ্রহণ করা উচিত।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত