
বার্সিলোনা, ৫ অক্টোবর (হি.স.) : স্পেনের মহিলাদের শীর্ষ লিগ লিগা এফ-এ রবিবার রাতে কাম্প নউয়ে ৭-০ গোলে জিতেছে স্বাগতিক বার্সিলোনা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।
প্রথমার্ধে ক্লাউদিয়া পিনা চতুর্থ মিনিটেই দলকে এগিয়ে দেন। এরপর ২৮ ও ৩২ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। ৩৩ মিনিটে স্কোরশিটে নাম লেখান কারোলিন। এরপর প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজের চতুর্থ গোলটি করেন পিনা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে এওয়া পাহর ও ৮৮ মিনিটে শেরতেনলিব গোলের দেখা পান।
এই নিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৮টি সাক্ষাৎকারে ২৭টিই জিতল বার্সিলোনার মেয়েরা। লিগে ছয় ম্যাচের সব কটিতেই জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সিলোনা। আর সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে রিয়াল মাদ্রিদ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি