মুজফ্ফরনগরে সড়ক দুর্ঘটনায় মৃত ৪, আহত আরও ৩; শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের
মুজফ্ফরনগর, ৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে সোমবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে। মঙ্গলবার সিনিয়র সু
দুর্ঘটনা


মুজফ্ফরনগর, ৬ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের মুজফ্ফরনগরে সোমবার গভীর রাতে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।

মঙ্গলবার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) সঞ্জয় কুমার বর্মা জানিয়েছেন, পুরকাজী থানা এলাকার লাকসার স্টেট হাইওয়েতে সোমবার গভীর রাতে একটি ডাম্পার ও গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। গাড়িতে মোট ৭ জন যাত্রী ছিলেন। সকলেই গাড়িতে আটকে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করেন। নিহত যাত্রীরা হলেন, আদেশ গোয়েল (৪৫), তাঁর বোন নিশা (৩৫), রাখি এবং নিশার মেয়ে শ্রদ্ধা (১৪)। এছাড়া, আদেশের মা কুসুম দেবী, স্ত্রী রুবি এবং আদেশের ভাগ্নি বৈষ্ণবী (রাখির মেয়ে) আহত হয়েছেন। পুলিশ ওই ঘাতক ডাম্পার ও তার চালককে হেফাজতে নিয়েছে। দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande