বিশ্রামগঞ্জে ট্রিপারের সঙ্গে বাইকের সংঘর্ষ, আহত দুই
বিশ্রামগঞ্জ (ত্রিপুরা) , ৬ অক্টোবর (হি.স.) : বিশ্রামগঞ্জ থেকে উদয়পুরগামী ৮ নম্বর জাতীয় সড়কের ইটভাট্টা এলাকায় ট্রিপার গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার আনুমানিক রাত ৭টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ইটভাট্টা
দুর্ঘটনাগ্রস্ত বাইক


বিশ্রামগঞ্জ (ত্রিপুরা) , ৬ অক্টোবর (হি.স.) : বিশ্রামগঞ্জ থেকে উদয়পুরগামী ৮ নম্বর জাতীয় সড়কের ইটভাট্টা এলাকায় ট্রিপার গাড়ির সঙ্গে বাইকের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার আনুমানিক রাত ৭টা নাগাদ বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ইটভাট্টা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই সময় একটি বাইক ও একটি টিপার গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাইকে থাকা দুই ব্যক্তি আহত হন। আহতরা হলেন তরুণ জামাতিয়া (৩৪) এবং অনুব জামাতিয়া (৪০)। বাইকটির নম্বর টিআর০৭-৫৪৫৫, অন্যদিকে টিপার গাড়িটির নম্বর টিআর০১এডি-১৬০৯।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশ্রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা আহত দু’জনকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা করা হয়।

আহত দু’জনের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে কর্তব্যরত চিকিৎসক তাঁদের উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবিপি হাসপাতালে রেফার করেন। পরে তাঁদের জিবিপি হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, ব্যস্ত জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুর্ঘটনায় বাইক ও ট্রিপার গাড়িটির ক্ষয়ক্ষতি হয়েছে। কীভাবে এই সংঘর্ষের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande