
নয়াদিল্লি, ৬ অক্টোবর (হি.স.): দেশজুড়ে স্বাস্থ্য পরিষেবার পরিধি আরও মজবুত করে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল ‘ই-সঞ্জীবনী’। পরিষেবাটি সফলভাবে ৫০ কোটি টেলি-পরামর্শের গণ্ডি অতিক্রম করেছে। এর ফলে দেশের প্রতিটি প্রান্তে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরিষেবা পাওয়া আরও সহজতর হয়ে উঠেছে।
পরিসংখ্যান অনুযায়ী, এই পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছেন মহিলারা। মোট ই-সঞ্জীবনী ব্যবহারের ৫৭.১৪ শতাংশই এসেছে মহিলাদের পক্ষ থেকে।
পাশাপাশি, বয়স্ক ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রেও এই পরিষেবা কার্যকর প্রমাণিত হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা গেছে, মোট টেলি-পরামর্শের ৪০.১৫ শতাংশ গ্রহণ করেছেন ৪৬ বছর বা তার বেশি বয়সি নাগরিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ