
নন্দীগ্রাম, ৬ অক্টোবর (হি.স.): নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিভিন্ন বুথ থেকে ইভিএম ও ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে ভোটকর্মীরা রেয়াপাড়ার স্ট্রংরুমে পৌঁছতে শুরু করেছেন। কড়া নিরাপত্তার মধ্যে নির্দিষ্ট গাড়িতে করে ইভিএম স্ট্রংরুমে নিয়ে আসা হচ্ছে।
ভোটকর্মীদের একে একে রেয়াপাড়ায় পৌঁছতে দেখা যায়। এরপর প্রশাসনিক নিয়ম মেনে ইভিএম-সহ ভোটের সামগ্রী স্ট্রংরুমে জমা করা হয়। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটগণনা পর্যন্ত ইভিএমগুলি নির্দিষ্ট স্ট্রংরুমে নিরাপদে সংরক্ষণ করা হবে।
স্ট্রংরুমের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন ইভিএমগুলি নিরাপদে স্ট্রংরুমে পৌঁছনোর প্রক্রিয়ার দিকে নজর রয়েছে রাজনৈতিক দলগুলির।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য