
কলকাতা, ৭ অক্টোবর (হি. স.) : কর্নেল সি কে নাইড়ু ট্রফি এলিট ২০২৬-২০২৭ অনূর্ধ্ব - ২৩, বাংলা দল বুধবার ঘোষণা করা হয়েছে। বাংলা ক্রিকেটের নিয়ামক সংস্থা ক্রিকেট আ্যসোসিয়েশন অফ বেঙ্গল এর তরফেও ১৯ জনের দল ঘোষণা করা হয়েছে। বাংলা দলের অধিনায়ক তথা দলনেতা শশাঙ্ক সিং এর নাম ঘোষিত। অন্যান্যরা - শুভম সিং, মিলিন্দ মন্ডল, যুবরাজ যাদব, আনাস আলি খান, চন্দ্রধর দাস সৌম্যদীপ মান্না ও সুমিত নাগ ( উইকেট রক্ষক), জিৎ ঠাকুর, শুভ্রাংশু ঘোষ, সুখমীত সিং, সৈয়দ ইরফান আফতাব, যুধাজিৎ গুহ, দেবাংশু পাহিরা, আদিত্য রায় ও সাগেন মুর্মু। এছাড়াও স্ট্যান্ড বাই রয়েছে - তিনজন। যথাক্রমে - নুরুদ্দিন মন্ডল, শিলাদিত্য মন্ডল, প্রিয়াংশু প্যাটেল। উল্লেখ্য, চলতি মাসের ১২ তারিখ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের গ্রাউন্ডে, সল্টলেক ওই খেলাটি হবে। বাংলা ও মুম্বই পরস্পরের মুখোমুখি হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত