‘লং মার্চ করে ইমরান খানকে রেহাই দেওয়া যাবে না’, হুঁশিয়ারি আসিফের
ইসলামাবাদ, ৯ অক্টোবর (হি. স.): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যদি লং মার্চের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল চালিয়ে যায়, তাহলে দলের নেতা ইমরান খান কোনও রেহাই পাবেন না। সরকার চাপের মুখে ন
‘লং মার্চ করে ইমরান খানকে রেহাই দেওয়া যাবে না’, হুঁশিয়ারি আসিফের


ইসলামাবাদ, ৯ অক্টোবর (হি. স.): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি দিয়েছেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ যদি লং মার্চের মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টির কৌশল চালিয়ে যায়, তাহলে দলের নেতা ইমরান খান কোনও রেহাই পাবেন না। সরকার চাপের মুখে নতিস্বীকার করবে না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে মিলে কাজ করার অভিযোগও তুলেছেন তিনি।

জানা গেছে , ইসলামাবাদে সংসদ ভবনে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ বলেন, “পিটিআই টিটিপির সঙ্গে মিলে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে।” তাঁর দাবি, লং মার্চ করে সরকারকে ব্ল্যাকমেল করা যাবে—এটি পিটিআইয়ের নিছক কল্পনা। তিনি বলেন, “সরকার কোনও পরিস্থিতিতেই তাদের ব্ল্যাকমেলের কাছে নতিস্বীকার করবে না।” আসিফের অভিযোগ, প্রতি দুই-তিন মাস অন্তর ‘ইসলামাবাদে হামলা করা’ পিটিআইয়ের অভ্যাসে পরিণত হয়েছে। টিটিপি এবং তাদের আফগান মদতদাতাদের বিষয়ে পিটিআইয়ের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আফগান তালিবান নেতৃত্বের প্রসঙ্গ তুলে আসিফ বলেন, “টিটিপি বা তাদের সমর্থকদের বিরুদ্ধে তাদের কোনও বক্তব্য আমাকে দেখান। কাবুলের শাসকরাই টিটিপির মদতদাতা।” তাঁর অভিযোগ, জঙ্গিরা অর্থসাহায্য পাচ্ছে এবং খাইবার পাখতুনখোয়ার একাধিক জেলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ওই এলাকাগুলিতে প্রাদেশিক সরকারের পরিবর্তে জঙ্গিদেরই প্রভাব চলছে বলে দাবি করেন তিনি। প্রশ্ন তোলেন, “খাইবার পাখতুনখোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী কি সেখানে নেই?”

প্রতিরক্ষামন্ত্রী এই পরিস্থিতিকে ‘দেশ ও পাকিস্তানের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেন। আসিফ পিটিআইকে আলোচনার টেবিলে ফিরে আসা, বাড়ি ফিরে যাওয়া এবং খাইবার পাখতুনখোয়ার বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “আলোচনার টেবিলে আসুন এবং বাড়ি ফিরে যান। নিজেদের প্রদেশের দিকে নজর দিন।” পাশাপাশি, জঙ্গিদের সমর্থন বন্ধ করা এবং তাদের অর্থসাহায্য বন্ধ করার জন্যও দলটির কাছে আবেদন জানান তিনি। তাঁর কথায়, “অস্ত্রের জোরে আমাদের দিয়ে নিজেদের দাবি মানিয়ে নিতে পারবেন—এই ধারণা ভুলে যান।”

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande