
কাঠমান্ডু, ৯ অক্টোবর (হি.স.) : নেপাল পুলিশ কাঠমান্ডুর বুধানীলকণ্ঠ এলাকা থেকে ২০ কেজির বেশি সোনা উদ্ধার করেছে। উপত্যকা অপরাধ অনুসন্ধান দফতর থেকে পাঠানো পুলিশের একটি দল বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায়। উদ্ধার হওয়া সোনার সঙ্গে তিন চিনা নাগরিককেও আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া সোনার মধ্যে ১১ কেজি তৈরি অবস্থায় ছিল। বাকি ১০ কেজির বেশি সোনা প্রক্রিয়াকরণের প্রস্তুতির জন্য রাখা হয়েছিল। এত বড় পরিমাণে সোনা পাচারের ঘটনায় কারা কারা জড়িত, তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। এই মুহূর্তে উদ্ধার হওয়া পাচারের সোনা-সহ গ্রেফতার তিন চিনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য