মালদার রূপকার গনি খান চৌধুরীর ১০০-তম জন্মবার্ষিকী পালন, মূর্তিতে মাল্যদান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর
মালদা, ১ নভেম্বর (হি.স.): মালদার রূপকার তথা প্রয়াত সাংসদ এ বি এ গনি খান চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হল। রবিবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজ
গনি খান জন্মদিন পালন


মালদা, ১ নভেম্বর (হি.স.): মালদার রূপকার তথা প্রয়াত সাংসদ এ বি এ গনি খান চৌধুরীর ১০০তম জন্মবার্ষিকী শ্রদ্ধার সঙ্গে পালন করা হল। রবিবার সকালে মালদা শহরের বৃন্দাবনী ময়দান সংলগ্ন এলাকায় তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিন রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি বহু সাধারণ মানুষও পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রয়াত নেতাকে স্মরণ করেন।

রবিবার সকালে এই শ্রদ্ধাজ্ঞাপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মাল্যদান শেষে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, দলমত নির্বিশেষে প্রয়াত গনি খান চৌধুরীর জন্মদিনে শ্রদ্ধা জানাতে তিনি উপস্থিত হয়েছেন। এবছর তাঁর ১০০তম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে।

তিনি আরও বলেন, বাংলার উন্নয়নের পাশাপাশি মালদা জেলার সার্বিক বিকাশে গনি খান চৌধুরীর অবদান অনস্বীকার্য। উন্নয়নের রূপকার হিসেবে তিনি মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাঁর কর্মজীবন ও উন্নয়নমূলক কাজ আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।

এদিনের কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা ও স্মরণের ছবি ধরা পড়ে। দলমত নির্বিশেষে তাঁর অবদানকে স্মরণ করেন উপস্থিত মানুষজন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande