শ্রীরামপুরে ১১ হাজার কন্ঠে গীতাপাঠ, বিপুল সংখ্যক সাধু-সন্ত ও ভক্ত সমাগম
হুগলি, ১ নভেম্বর (হি.স.): শ্রীরামপুরের মহেশ জগন্নাথ মন্দিরের স্নানপীড়ি ময়দানে রবিবার সকাল থেকে শুরু হয়েছে ১১ হাজার কণ্ঠে সমবেতভাবে গীতা পাঠ। এই আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই অনুষ্ঠান উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের
শ্রীরামপুরে ১১ হাজার কন্ঠে গীতাপাঠ, বিপুল সংখ্যক সাধু-সন্ত ও ভক্ত সমাগম


হুগলি, ১ নভেম্বর (হি.স.): শ্রীরামপুরের মহেশ জগন্নাথ মন্দিরের স্নানপীড়ি ময়দানে রবিবার সকাল থেকে শুরু হয়েছে ১১ হাজার কণ্ঠে সমবেতভাবে গীতা পাঠ। এই আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। এই অনুষ্ঠান উপলক্ষে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এই ধর্মীয় অনুষ্ঠানে সনাতনী সংস্কৃতি সংসদের সভাপতি কার্তিক মহারাজ, পুরীর ভবানী দাস মহারাজ, মহেশ জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়ত সোমন অধিকারী-সহ বিপুল সংখ্যক সাধু-সন্ত ও ভক্তদের সমাগম হয়| অনুষ্ঠানের প্রধান আয়োজক নমিতা নায়েক জানান, এই আয়োজনকে ঘিরে মানুষের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে। তিনি বলেন, বিগত সরকারের শাসনকালে সনাতন ধর্মের অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকত| কিন্তু বর্তমান সরকারের আমলে এই ধরণের ধর্মীয় আয়োজনের ক্ষেত্রে কোনও বাধা নেই। এর ফলে আয়োজক ও ভক্ত উভয়ের উৎসাহ বহুগুণ বেড়েছে বলে দাবি তাঁর।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande