
হুগলি, ১ নভেম্বর (হি.স.) । রবিবার খানাকুলের পোল ২ নম্বর অঞ্চলের অন্তর্গত নাঙ্গলপাড়া কাঁটাপুকুর এলাকায় মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক সুশান্ত ঘোষ মেলার সাফল্য কামনা করেন। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন তিনি। মিলন মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি নতুন প্রজন্মের কাছেও মেলার গুরুত্ব তুলে ধরা সম্ভব। বিধায়ক সুশান্ত ঘোষের উপস্থিতিতে এদিনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / সন্তোষ সাঁতরা