দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, বাংলায় সরাসরি প্রভাব নেই
কলকাতা, ১ নভেম্বর (হি.স.):-দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়টির নাম ‘মুরাসু’। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ নভেম্বর আরও শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ৩ নভেম্বর সকা
সৌরীশ বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১ নভেম্বর (হি.স.):-দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড়টির নাম ‘মুরাসু’। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২ নভেম্বর আরও শক্তি বাড়িয়ে এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ৩ নভেম্বর সকালে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে নেলোর থেকে আরসাকুড়ির মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার এবং দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার হতে পারে।

রবিবার আলিপুর আবহাওয়া দফতরের আবহ বিদ সৌরীশ বন্দ্যোপাধ্যায় জানান, ঘূর্ণিঝড়টির অভিমুখ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। ফলে পশ্চিমবঙ্গে এর সরাসরি কোনও প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবে পরোক্ষ প্রভাবে ১ থেকে ৩ নভেম্বর উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা ও স্বল্পস্থায়ী বৃষ্টি হতে পারে।

আগামী তিন দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। এরপর আগামী চার-পাঁচ দিন আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। কলকাতায় আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রি থাকলেও পরে তা ২২-২৩ ডিগ্রিতে নামতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ২০-২১ ডিগ্রিতে নামার সম্ভাবনা রয়েছে। কালীপুজোর আবহাওয়া নিয়ে এখনই নিশ্চিত পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande