মহানন্দা নদী থেকে উদ্ধার নবজাতকের দেহ, চাঞ্চল্য এলাকায়
শিলিগুড়ি, ১ নভেম্বর (হি.স.): ফুলবাড়ির কামরাঙাগুড়ি অঞ্চলে মহানন্দা নদী থেকে একটি নবজাতক কন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রবিবার স্থানীয় বাসিন্দারা মহানন্দা নদীতে একটি নবজাতকের মৃতদেহ দেখতে পান। ঘটনার খবর
মহানন্দা নদী থেকে উদ্ধার নবজাতকের দেহ, চাঞ্চল্য এলাকায়


শিলিগুড়ি, ১ নভেম্বর (হি.স.): ফুলবাড়ির কামরাঙাগুড়ি অঞ্চলে মহানন্দা নদী থেকে একটি নবজাতক কন্যার মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, রবিবার স্থানীয় বাসিন্দারা মহানন্দা নদীতে একটি নবজাতকের মৃতদেহ দেখতে পান। ঘটনার খবর পেয়ে এনজেপি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ নবজাতক কন্যার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, শিশুটির বয়স বড়জোর একদিন হতে পারে। আশঙ্কা করা হচ্ছে, জন্মের পরপরই নবজাতককে নদীতে ফেলে দেওয়া হয়েছিল| নদীর স্রোতে কামরাঙাগুড়ি এলাকায় ভেসে আসে তার দেহ। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande