জঙ্গলপথকে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে গোপনে গাঁজা পাচার করার সময় এক যুবককে গাঁজা সহ হাতেনাতে পাকড়াও করল পুলিশ
ঝাড়্গ্রাম, ১ নভেম্বর (হি.স.): জঙ্গলপথকে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে গোপনে গাঁজা পাচার করার সময় এক যুবককে গাঁজা সহ হাতেনাতে পাকড়াও করল পুলিশ। তার সঙ্গে অপর এক যুবক জঙ্গলের দিকে পালিয়ে গেলে পুলিশ তাঁকে ধরতে পারেনি। ধৃত যুবকের কাছ থেকে ১২ কেজি
জঙ্গলপথকে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে গোপনে গাঁজা পাচার করার সময় এক যুবককে গাঁজা সহ হাতেনাতে পাকড়াও করল পুলিশ


ঝাড়্গ্রাম, ১ নভেম্বর (হি.স.): জঙ্গলপথকে যাতায়াতের রাস্তা হিসেবে ব্যবহার করে গোপনে গাঁজা পাচার করার সময় এক যুবককে গাঁজা সহ হাতেনাতে পাকড়াও করল পুলিশ। তার সঙ্গে অপর এক যুবক জঙ্গলের দিকে পালিয়ে গেলে পুলিশ তাঁকে ধরতে পারেনি। ধৃত যুবকের কাছ থেকে ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পুলিশ রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে ঝাড়গ্রামের কলাবনি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা নাগাদ কলাবনি এলাকায় সন্দেহ জনকভাবে বাইকে করে যাওয়ার সময় দু’জনকে আটকানোর চেষ্টা করে পুলিশ। পুলিশকে দেখেই একজন পালিয়ে যায়। অন্যজনকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। তাঁকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ১২ কেজি ৫০০ গ্রাম গাঁজা। ধৃতের নাম সত্যজিৎ বিশ্বাস (৩৩)। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কাকরিশ্বর গ্রামে। আর পালিয়ে যাওয়া তার সঙ্গীর খোঁজেও তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। এছাড়াও এই পাচারকাণ্ডের পিছনে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে ওড়িশা গাঁজা নিয়ে গোয়ালতোড়ে যাচ্ছিল। এর আগেও তারা ওড়িশা থেকে একই ভাবে গাঁজা নিয়ে এসেছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। ১২ হাজার টাকা কেজি দরে গাঁজা কিনেছিল। তার কাছে থেকে মোট ১ লক্ষ ৪৪ হাজার টাকার গাজা উদ্ধার করেছে পুলিশ।ধৃতকে এদিনই ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও বেআইনি কারবার বন্ধ করতে আগামী দিনেও অভিযান জারি থাকবে। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন এসডিপিও ঋষভরাজ দেব, ঝাড়গ্রাম থানার আইসি উদয়শঙ্কর ঘোষ সহ ব্লক প্রশাসনের আধিকারিকেরা। উল্লেখ্য, এর আগেও জাতীয় সড়ক-সহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande