অভিনব ভাবনায় ভাইফোঁটার আগে, দুর্গাপুরে সাত পরিবারের এক উঠোনের হল রক্তদান শিবির
দুর্গাপুর, ১০ নভেম্বর(হি.স.):ভাইফোঁটার আগে রক্তদান উৎসব। সাত পরিবারের এক উঠোনের নিয়ম করে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উৎসবের মেজাজে সাত পরিবার ছাড়াও আরও অনেকে সেচ্ছায় রক্তদান করলেন। মঙ্গলবার ভাইফোঁটার আগের দিন এমনই নজিরবীহিন ঘটনার সাক্ষী রইল গোটা শিল
অভিনব ভাবনায় ভাইফোঁটার আগে, দুর্গাপুরে সাত পরিবারের এক উঠোনের হল রক্তদান শিবির


দুর্গাপুর, ১০ নভেম্বর(হি.স.):ভাইফোঁটার আগে রক্তদান উৎসব। সাত পরিবারের এক উঠোনের নিয়ম করে অনুষ্ঠিত হল রক্তদান শিবির। উৎসবের মেজাজে সাত পরিবার ছাড়াও আরও অনেকে সেচ্ছায় রক্তদান করলেন। মঙ্গলবার ভাইফোঁটার আগের দিন এমনই নজিরবীহিন ঘটনার সাক্ষী রইল গোটা শিল্পশহর দুর্গাপুরের সঙ্গে গোটা রাজ্য।

ভাইফোঁটা। বোন ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনা করে। কোন এক সময় দুর্গাপুর জেসপ গেট সংলগ্ন গুরুং পরিবার রক্ত সঙ্কটের শিকার হয়। আর তার পর থেকে অঙ্গিকার নেয় প্রতিবছর উৎসবের সঙ্গে রক্তদান উৎসব পালন করবেন। একইরকম ভাবে রক্তদানে সামিল হয় আশপাশের অন্যান্য সব পরিবার। শিল্পশহর দুর্গাপুর ছাড়াও গোটা রাজ্যে এমনই ব্যতিক্রমি রক্তদান শিবিরের নজির রেখেছে দুর্গাপুর জেসপ গেট সংলগ্ন কালি পূজা কমিটি। মূলত সাত ঘর এক উঠোন। গত ২৯ বছর ধরে সব পরিবার মিলে কালী পুজো করেন। এই সাত পরিবারের বাস হলেও কালি পুজোকে উপলক্ষে করে উন্মাদনা আর হৈ-হুল্লোড় যেন যমজমাট করে রাখে। সব পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন এই সময়ে এসে একসঙ্গে জড়ো হয়। সেখানেই ভাই বোনেরা গত সাত বছর ধরে যত আছি ভাই ও বোন এসো করি রক্তদানের পণ স্বেচ্ছা রক্তদানের অঙ্গীকার করে আসছে। পরিবারের সকলে মিলে রক্তদান করার এই উৎসবে তারা হারিয়ে যায়। উদোক্তাদের পক্ষে

এই পূজা কমিটির অন্যতম কর্ণধার যীশু গুরুঙ্গ নিজে যেমন বিরল গ্রুপের রক্তদাতা ঠিক অনুরূপভাবে সাতজন তার পরিবারেও বিরল গ্রুপের রক্তদাতা রয়েছে। যিশু গুরুং 'ও' নেগেটিভ গ্রুপের রক্তদাতা। যিনি বছরে চারবার রক্তদান করে এখনও ৩৭ বার রক্তরত্ন সম্মান পেয়েছেন। আরও একটি পরিবার 'এ' নেগেটিভ গ্রুপের রক্তদান করেন। নেগেটিভ গ্রুপের পরিবারের সাতজন এবারে রক্তদান করেন।

এদিন ৫ মহিলা সহ ২৮ জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের মেডিকেল টিম রক্ত সংগ্রহ করে। শিবির পরিচালনা করেন দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিল। এদিন রক্তদান শিবির উপস্থিত ছিলেন দুর্গাপুর পুর্বের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী ও দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষনচন্দ্র ঘড়ুই। এদিন উপস্থিত অতিথীদের ভাইফোঁটা দেওয়ার মাধ্যমে রক্তদান শিবির সূচনা হয়। এদিনের বিরল গ্রুপের রক্তদান শিবির প্রসঙ্গে বিধায়ক লক্ষনচন্দ্র ঘড়ুই বলেন, জনসেবা যে কর্ম আমাদের ধর্ম আমাদের মানবতা। হাসপাতালগুলিতে এইসময় রক্তের ঘাটতি রয়েছে। যুদ্ধকালিন তৎপরতায় রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে। তারমধ্যে এরকম সাত পরিবার প্রতিবছর এভাবে বিরল গ্রুপের রক্তদানের অঙ্গিকার নিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। এদিন সকল রক্তদাতা, উপস্থিত অতিথি ও ব্লাড সেন্টারের প্রত্যেকটি কর্মীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন যেশপ গেট পূজা কমিটির পক্ষে যীশু গুরুঙ্গ। দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বসু জানান,বর্তমান সময়ে রক্তসংকট মোকাবিলাতে ভাই বোনেদের এই শিবির অত্যন্ত গুরুত্বপূর্ণ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande