বুধবার রায়পুর, বিলাসপুর এবং বিলহার প্রতিনিধিদের জাতীয় স্বচ্ছতা পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
রায়পুর, ১০ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের রায়পুর, বিলাসপুর এবং বিলহাকে বুধবার জাতীয় স্বচ্ছতা পুরস্কার ২০২৫-২৬- প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নয়া দিল্লির বিজ্ঞান ভবনে বুধবার সকাল ১১:৩০ নাগাদ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্বয়ং প
বুধবার রায়পুর, বিলাসপুর এবং বিলহার জনপ্রতিনিধিদের জাতীয় পরিচ্ছন্নতা সম্মান  তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু


রায়পুর, ১০ নভেম্বর (হি.স.): ছত্তিশগড়ের রায়পুর, বিলাসপুর এবং বিলহাকে বুধবার জাতীয় স্বচ্ছতা পুরস্কার ২০২৫-২৬- প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

নয়া দিল্লির বিজ্ঞান ভবনে বুধবার সকাল ১১:৩০ নাগাদ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি স্বয়ং পুরস্কার তুলে দেবেন রায়পুর, বিলাসপুর এবং বিলহার প্রতিনিধিদের হাতে ।

রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও–এর কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আবাসন ও নগর মন্ত্রী মনোহর লাল এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তোখন সাহু । এছাড়াও অংশ নেবেন ছত্তিশগড়ের পক্ষ থেকে উপ-মুখ্যমন্ত্রী তথা নগর প্রশাসন ও উন্নয়ন মন্ত্রী অরুণ সাও, প্রধান সচিব সোণমণি বোরা, সুডার প্রধান নির্বাহী আধিকারিক সুমিত আগরওয়াল সহ নির্বাচিত নগর সংস্থাগুলির জনপ্রতিনিধি, আধিকারিক এবং সাফাইকর্মীরা ।

প্রসঙ্গত, জাতীয় স্বচ্ছতা পুরস্কারের দশম সংস্করণের থিম রাখা হয়েছিল, পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ— বাড়ান হাত, একসঙ্গে করুন পরিষ্কার।

এই সাফল্য অর্জনে নগরের আধিকারিক ও কর্মচারীদের পাশাপাশি সাফাই কর্মী এবং স্থানীয় নাগরিকদের সক্রিয় ভূমিকা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande