ছট পুজো উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ, দিল্লি থেকে ৩১টি স্পেশাল ট্রেন চালানোর প্রস্তুতি উত্তর রেলের
নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি. স.) : মহাপর্ব ছট পুজোকে কেন্দ্র করে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং তাঁদের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে দিল্লির প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে ব্যাপক প্রস্তুতি ও বিশেষ বন্দোবস্ত করেছে উত্তর রেল। পূর্ব ভারতের বিভ
ছট পুজো উপলক্ষ্যে বিশেষ উদ্যোগ, দিল্লি থেকে ৩১টি স্পেশাল ট্রেন চালানোর প্রস্তুতি উত্তর রেলের


নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি. স.) : মহাপর্ব ছট পুজোকে কেন্দ্র করে ঘরমুখী যাত্রীদের উপচে পড়া ভিড় সামাল দিতে এবং তাঁদের যাত্রা নিরাপদ ও আরামদায়ক করতে দিল্লির প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে ব্যাপক প্রস্তুতি ও বিশেষ বন্দোবস্ত করেছে উত্তর রেল। পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের অভিমুখে যাত্রীদের সুবিধার্থেই মূলত এই বিশেষ ট্রেনগুলি চালানো হচ্ছে। রেলের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগামী ১১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার একা দিল্লি অঞ্চলের প্রধান স্টেশনগুলি থেকেই মোট ৩১টি বিশেষ ট্রেন পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উত্তর রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা হিমাংশু শেখর উপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবারেও দিল্লির প্রধান স্টেশনগুলি থেকে মোট ২৭টি বিশেষ ট্রেন নির্ধারিত রয়েছে। এর মধ্যে আনন্দ বিহার টার্মিনাল থেকে ৯টি, নয়াদিল্লি থেকে ৬টি, শাকুরবস্তি থেকে ৫টি, দিল্লি জংশন থেকে ৩টি, হজরত নিজামুদ্দিন থেকে ৩টি এবং রোহতক থেকে ১টি বিশেষ ট্রেন ছাড়ার কথা রয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর যাত্রীদের অতিরিক্ত ভিড় ও চাপের কথা মাথায় রেখে পূর্বনির্ধারিত ২৩টি বিশেষ ট্রেন ছাড়াও স্বল্প নোটিশে আরও ৬টি অতিরিক্ত অসংরক্ষিত বিশেষ ট্রেন চালানো হয়েছিল। এইভাবে যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে এবং তাঁদের নির্দিষ্ট গন্তব্যে নির্বিঘ্নে পৌঁছে দিতে রেল কর্তৃপক্ষ লাগাতার তৎপরতা চালিয়ে যাচ্ছে।

যাত্রীদের নিরাপত্তা ও ভিড় ব্যবস্থাপনার ওপর কড়া নজর রাখতে উত্তর রেলের ডিআরএম, এডিআরএম সহ সদর দপ্তর ও ডিভিশনের বরিষ্ঠ আধিকারিকরা দিল্লির প্রধান রেলওয়ে স্টেশনগুলিতে স্বয়ং উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মঙ্গলবারেও স্টেশনের ভিড়ের পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে এবং যাত্রীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে আরও অতিরিক্ত বিশেষ ট্রেন চালানোর ব্যবস্থা করা হবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande