অভিনব কায়দায় এটিএম থেকে কেপমারি! নজর পড়তেই, দূর্গাপুরে দুস্কৃতীদের পিছু ধাওয়া মহিলা ব্যাঙ্কের কর্মীদের
দুর্গাপুর, ১০ নভেম্বর(হি.স.): অভিনব কায়দায় কেপমারি! সিসিটিভি আড়াল করে করে টাকা তুলেও টাকা না পাওয়ার অভিযোগ। সিসিটিভিতে প্রতারক চক্রের ছবি দেখে পিছু ধাওয়া করল মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের আধিকারিক ও কর্মীরা। মঙ্গলবার ঘটনাকে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্
অভিনব কায়দায় এটিএম থেকে কেপমারি! নজর পড়তেই, দূর্গাপুরে দুস্কৃতীদের পিছু ধাওয়া মহিলা ব্যাঙ্কের কর্মীদের


দুর্গাপুর, ১০ নভেম্বর(হি.স.): অভিনব কায়দায় কেপমারি! সিসিটিভি আড়াল করে করে টাকা তুলেও টাকা না পাওয়ার অভিযোগ। সিসিটিভিতে প্রতারক চক্রের ছবি দেখে পিছু ধাওয়া করল মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের আধিকারিক ও কর্মীরা। মঙ্গলবার ঘটনাকে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো দুর্গাপুর সিটিসেন্টারে।

এটিএম কার্ড হাতিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া অতীত। এবার নতুন কায়দায় এটিএম থেকে কেপমারি প্রতারনা চক্র সক্রিয় শিল্পশহর দুর্গাপুরে। নিরাপত্তারক্ষীবিহীন এটিএমকে টার্গেট করে অভিনব কায়দায় টাকা হাতানোর চক্র। সিসিটিভি আড়াল করে, অ্যাকাউন্ট থেকে হাজার হাজার টাকা তুলে, তারপর টাকা না পাওয়ার মিথ্যা অভিযোগ ব্যাঙ্কের বিরুদ্ধে। পরে আবার ক্ষতিপুরণ আদায়। অর্থাৎ 'ডবল বেনিফিট'। গত কয়েকমাস ধরে এরকমই অভিনব কায়দায় টাকা হাতানোর রমরমা চক্র শুরু হয়েছে দুর্গাপুরে। গত একমাস ধরে দুর্গাপুর সিটিসেন্টার এডিডিএ বিল্ডিংয়ে মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্কের এটিএমে অপারেশন চালাচ্ছিল ওই চক্রটি। মঙ্গলবার বিকালে চক্রটি এটিএমে ঢুকতেই সংশ্লিষ্ট ব্যাঙ্ক ম্যানেজার সিসিটিভিতে নজরে পড়ে। তড়ঘড়ি ব্যাঙ্ক থেকে নেমে এটিএম আসতেই চক্রের পাণ্ডারা ছুট দেয়। দুজন দুদিকে দৌড় দিতেই পিছু ধাওয়া করে মহিলা ব্যাঙ্ক কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। কিন্তু শহরের জাতীয় সড়ক লাগোয়া ঘন ঝোঁপে লুকিয়ে পড়ায় টের করতে পারেনি মহিলা ব্যাঙ্ক কর্মীরা। জঙ্গলের ভেতর তল্লাশী শুরু করে পুলিশ। মহিলা কো- অপারেটিভ ব্যাঙ্কের ম্যানেজার রূপা মুখোপাধ্যায় বলেন, গত ২৮ অক্টোবর এভাবে এটিএম থেকে ৬ বার টাকা তুলেও, টাকা পাওয়ার অভিযোগ জমা পড়ে। বিষয়টি নজরে পড়তেই সতর্ক ছিলাম। আজকেও ৪ বার ট্রানজাকশন করেছে ওই দুস্কৃতীদল। সেদিনের সিসিটিভি ফুটেজে পাওয়া একজনকে আজকের ফুটেজে রয়েছে। তিনি বলেন, এভাবে টাকা তুলেও টাকা না পাওয়ার অভিযোগ করলে একসপ্তাহে টাকা পেমেন্ট করতে হয়। তাতে ব্যাঙ্কের লোকসান। এটা বড়সড় চক্র কাজ করছে বলে ধারনা। আমরা পুলিশে অভিযোগ জানিয়েছে। অভিযোগ, দুর্গাপুরে আরও একটি কো-অপারেটিভ ব্যাঙ্কের এটিএম থেকে গত ২৮ অক্টোবর ওই প্রতারক চক্র ৭৮ বার টাকা তুলেছে। যদিও এদিন খরব পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande