ওটিপি ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক! দুর্গাপুরের কাপড় ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকা
দুর্গাপুর, ১১ নভেম্বর (হি.স.) : ফের সাইবার প্রতারকদের দৌরাত্ম। ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারণা চক্র। তার জের সর্বাসান্ত গয়ে পড়ল দুর্গাপুরের এক বস্ত্র ব্যাবসায়ী। ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে ছোট কাপড়
ওটিপি ছাড়াই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক! দুর্গাপুরের কাপড় ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকা


দুর্গাপুর, ১১ নভেম্বর (হি.স.) : ফের সাইবার প্রতারকদের দৌরাত্ম। ওটিপি ছাড়াই অ্যাকাউন্ট হ্যাক করে লক্ষাধিক টাকা হাতিয়ে নিল সাইবার প্রতারণা চক্র। তার জের সর্বাসান্ত গয়ে পড়ল দুর্গাপুরের এক বস্ত্র ব্যাবসায়ী। ঘটনায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে ছোট কাপড় ব্যবসায়ী অন্নপূর্ণা মালাকার ও তাঁর স্বামী পরিমল মালাকারের। দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা তাঁরা। তাঁদের ছোট্ট একটি কাপড়ের দোকান রয়েছে। সেই ব্যবসা থেকেই সংসার চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে একটু একটু করে অর্থ সঞ্চয় করেছিলেন তাঁরা।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গচ্ছিত ছিল জীবনের সমস্ত কষ্টার্জিত সঞ্চয়। ছোট্ট কাপড়ের ব্যবসা থেকে একটু একটু করে জমিয়েছিলেন ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। ভেবেছিলেন, পুজোর পর সেই টাকা দিয়ে মহাজনদের পাওনা মিটিয়ে নিশ্চিন্ত হবেন। কিন্তু পুজো শেষ হতেই মাথায় হাত দুর্গাপুরের মালাকার পরিবারের। ব্যাঙ্কের পাশবই আপডেট করাতে গিয়ে দেখেন, অ্যাকাউন্টে পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা। বাকি ৫ লক্ষ ৪৭ হাজার টাকা উধাও। অ্যাকাউন্ট হ্যাক করে সমস্ত টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রশ্ন কীভাবে হ্যাক হল? ব্যবসায়ী অন্নপুর্নাদেবী দাবি করে বলেন, কাউকে কোনও ওটিপি দিইনি। কেন ফেক ফোন কলও রিসিভ করিনি।

ব্যাঙ্কে গিয়ে জানতে পারি আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। পড়ে রয়েছে মাত্র ৩২০০ টাকা। উধাও হয়ে গিয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার টাকা। এতগুলো জমানো টাকা কিভাবে হ্যাক করে নিল, কী করব, খুঁজে পাচ্ছি না। এত টাকা চলে যাওয়ায় আমি সর্বস্বান্ত। পুলিশের কাছে অভিযোগ করেছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশের সাইবার বিভাগ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande