
বাঁকুড়া, ১১ নভেম্বর (হি.স.) : ভাইফোঁটার ঠিক আগের দিন মঙ্গলবার বাঁকুড়া শহরের মিষ্টি ও খাবারের দোকানে হানা দেয় বাঁকুড়া জেলা পুলিশের এনফোর্সমেন্ট শাখা ও স্বাস্থ্য দফতরের ফুড সেফটি শাখার আধিকারিকেরা।স্থায়ী মিষ্টি ও খাবারের দোকানের পাশাপাশি বাঁকুড়া শহরে যে খাদ্য মেলা চলছে। সেখানেও অভিযান চালানো হয়। তৈরি খাদ্য ও উৎপাদন সামগ্রীর গুনমান, স্বাস্থ্যবিধি মেনে তৈরি, সংরক্ষণ ও পরিবেশন হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। বহু অস্বাস্থ্য খাবার নষ্ট করে দেওয়া হয়।বাঁকুড়া থানার আধিকারিক ও ডেপুটি সিএমওএইচ -২ এর যৌথ উদ্যোগে ও তত্ত্বাবধানে এই অভিযান করা হয়। নির্ধারিত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতার মান বজায় রাখতে না পারায় কয়েকজন দোকান মালিককে প্রয়োজনীয় নির্দেশ ও নোটিশ দেওয়া হয় এবং কিছু অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী নষ্ট করে ফেলা হয়।রবি ও সোমবার কালী পূজা , মঙ্গলবার জামাইফোঁটা ও বুধবার ভাইফোঁটা থাকায় বাঁকুড়া শহরের মিষ্টির দোকানগুলি হরেক রকম খাদ্যসামগ্রী ও ক্রেতায় পরিপূর্ন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আগামী দিনেও এ ধরনের নজরদারি ও পরিদর্শন অভিযান অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট