
নভেম্বর , ১১ নভেম্বর (হি.স.) : ভ্রাতৃদ্বিতীয়ায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর। বুধবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ালো বুদবুদের মানকরে। ঘটনায় জানা গেছে, মানকর হাটতলা সংলগ্ন বিজেপির পার্টি অফিস রয়েছে। মাটির দেওয়ালের ওই অফিসটি বহুদিনের পুরোনো। এদিন বিকাল নাগাদ মোটরবাইকে করে দুষ্কৃতীরা এসে পার্টি অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এদিন আশপাশের লোকজন পার্টি অফিসের ভেতরে রাখা ফ্লেক্স ও অন্যান্য জিনিসপত্র বাইরে পড়ে থাকতে দেখে। পার্টি অফিসের দরজা ভাঙা। ভিতরের জিনিসপত্র সব লন্ডভন্ড। ঘটনার খবর চাউর হতেই দলীয় কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। খবর পেয়ে পৌ়ছায় বুদবুদ থানার পুলিশ। আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। উল্লেখ্য ২০১৮ সালের ৯ মে রাত্রে ওই পার্টি অফিসে হামলা হয়েছিল। ওইসময় পার্টি অফিসে ভাঙচুরের পাশাপাশি, টিভি, আলমারি, সাউন্ড সিস্টেম তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ। তারপর এদিনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা