ক্যানিংয়ে সন্তানকে চিকিৎসা করিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ যুবক
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) :অসুস্থ সন্তানকে কলকাতায় চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি এলাকায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ক্যানিং থান
ক্যানিংয়ে সন্তানকে চিকিৎসা করিয়ে ফেরার পথে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ যুবক


কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) :অসুস্থ সন্তানকে কলকাতায় চিকিৎসা করিয়ে বাড়ি ফেরার পথে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি এলাকায়। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার পুলিশ দ্রুত পদক্ষেপ করে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ত্রিশের ওই গৃহবধূ জীবনতলার বাসিন্দা। গত বৃহস্পতিবার রাতে অসুস্থ সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথে ক্যানিংয়ের তালদিতে পৌঁছতে তাঁর যথেষ্ট দেরি হয়ে যায়। তাই রাতে বাড়ি না ফিরে তালদিতে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।​অভিযোগ, সেই সময় নিজের মোবাইল ফোনটি চার্জে দিতে পাশের একটি বাড়িতে যান ওই গৃহবধূ। পরবর্তীতে চার্জ দেওয়া ফোনটি আনতে গেলে তিন যুবক তাঁকে চত্বরে জোর করে ধরে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। শুধু তাই নয়, এই ঘটনা নিয়ে মুখ খুললে বা কাউকে জানালে গৃহবধূকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।​ঘটনার পর আতঙ্কিত ও বিপর্যস্ত ওই গৃহবধূ থানায় গিয়ে সমস্ত বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত তল্লাশি চালিয়ে সুদীপ হালদার, রাজুলি সিং এবং শামীম মিস্ত্রী—এই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে। পাশাপাশি, নির্যাতিতার শারীরিক পরীক্ষাও (মেডিকেল টেস্ট) করানো হয়েছে। পুলিশি সূত্রে জানানো হয়েছে, ঘটনার পেছনের প্রকৃত সত্য উদ্ঘাটনে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande