জগদ্ধাত্রী পুজোয় যাত্রী নিরাপত্তা ও পরিষেবা খতিয়ে দেখতে চন্দননগর স্টেশন পরিদর্শনে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার
কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) :জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে বিপুল ভক্ত ও দর্শনার্থী সমাগমের কথা মাথায় রেখে যাত্রী পরিষেবা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার চন্দননগর স্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) গীতিকা
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার স্টেশন পরিদর্শনে


কলকাতা, ১৪ নভেম্বর (হি.স.) :জগদ্ধাত্রী পুজো উপলক্ষে চন্দননগরে বিপুল ভক্ত ও দর্শনার্থী সমাগমের কথা মাথায় রেখে যাত্রী পরিষেবা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শনিবার চন্দননগর স্টেশন পরিদর্শন করলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার (জিএম) গীতিকা পাণ্ডে। তাঁর সঙ্গে ছিলেন রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার, এডিআরএম সহ রেলের একাধিক পদস্থ আধিকারিক।​পরিদর্শনকালে জেনারেল ম্যানেজার স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ, যাত্রী সহায়তা কেন্দ্র, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, টিকিট কাউন্টার এবং সিসিটিভি নজরদারি ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন। পুজোর দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণ, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আরপিএফ ও জিআরপি আধিকারিকদের সঙ্গে বিশদে আলোচনা করেন তিনি। পাশাপাশি, স্টেশনের ফুট ওভারব্রিজগুলিও ঘুরে দেখেন জিএম।​এর পাশাপাশি ‘অমৃত ভারত স্টেশন প্রকল্প’-এর অধীনে চন্দননগর স্টেশনের পুনর্নির্মাণ ও আধুনিকীকরণের কাজের অগ্রগতিও পর্যালোচনা করেন জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করা এবং স্টেশনের আধুনিক পরিকাঠামো উন্নয়নে ভারতীয় রেল যে সম্পূর্ণ দায়বদ্ধ, এদিন সে কথাও স্পষ্টভাবে জানিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande