ছটপুজোর ভিড় সামাল দিতে হাওড়া-পাটনা রুটে অসংরক্ষিত বিশেষ ট্রেন চলবে, ঘোষণা পূর্ব রেল কর্তৃপক্ষের
কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ও পাটনার মধ্যে এক জোড়া (অসংরক্ষিত) বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলের তরফে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়ে
ছটপুজোর ভিড় সামাল দিতে হাওড়া-পাটনা রুটে অসংরক্ষিত বিশেষ ট্রেন চলবে, ঘোষণা পূর্ব রেল কর্তৃপক্ষের


কলকাতা, ১৪ নভেম্বর (হি. স.) : ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া ও পাটনার মধ্যে এক জোড়া (অসংরক্ষিত) বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। পূর্ব রেলের তরফে শনিবার এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে যে, ০৩০৫৩ হাওড়া-পাটনা (অসংরক্ষিত) বিশেষ ট্রেনটি ১৪ নভেম্বর সন্ধ্যা ৭টায় হাওড়া থেকে ছেড়ে পরের দিন ভোর ৫টা ৪০ মিনিটে রবিবার পাটনা পৌঁছবে।অন্যদিকে, ০৩০৫৪ পাটনা-হাওড়া (অসংরক্ষিত) বিশেষ ট্রেনটি ১৫ নভেম্বর সকাল ১০টায় পাটনা থেকে ছেড়ে ওই দিন রাত ১০টা ৩০ মিনিটে হাওড়া জংশন রেলওয়ে স্টেশনের মধ্যে পৌঁছবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande