
কলকাতা, ১৬ নভেম্বর (হি. স.) : ছটপুজো উপলক্ষে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে মালদহ টাউন ও দিল্লির শকুরবস্তির মধ্যেই বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ০৩৪৫৭ মালদহ টাউন-শকুরবস্তি বিশেষ ট্রেনটি ১৮ নভেম্বর সকাল ১০টায় মালদহ টাউন থেকে ছেড়ে পরের দিন বিকেল ৫টায় শকুরবস্তি পৌঁছবে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়েছে যে, - ফিরতি পথে ০৩৪৫৮ শকুরবস্তি-মালদহ টাউন বিশেষ ট্রেনটি ১৯ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ছেড়ে তৃতীয় দিন রাত ১টা ৪৫ মিনিটে মালদহ টাউন পৌঁছবে। দু’দিকে নিউ ফরাক্কা, বারহারওয়া, সাহেবগঞ্জ, কাহালগাঁও, ভাগলপুর, সুলতানগঞ্জ, জামালপুর ও অভয়পুর স্টেশনে ট্রেনটি থামবে। ট্রেনে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ও বাতানুকূল কামরা থাকবে। টিকিট বুকিংয়ের তারিখ পরে জানানো হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত