মহাকাশযান ‘ভয়েজার-১’-এর উদ্দেশ্যে আলোর সংকেত পাঠাবে বিড়লা শিল্প ও প্রযুক্তি সংগ্রহশালা, মঙ্গলবার আয়োজিত হচ্ছে বিশেষ ‘লাইট-ডে ফ্ল্যাশ মব’
কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) : মহাকাশ গবেষণার ইতিহাসের সঙ্গে সাধারণ মানুষকে সরাসরি যুক্ত করতে এক অভিনব ও বিশেষ উদ্যোগ নিল কলকাতার বিড়লা শিল্প ও প্রযুক্তি সংগ্রহশালা (বিআইটিএম)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সংগ্রহশালার প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে একটি বি
আগামীকাল মহাকাশযান ভয়েজার - ১


কলকাতা, ১৬ নভেম্বর (হি.স.) : মহাকাশ গবেষণার ইতিহাসের সঙ্গে সাধারণ মানুষকে সরাসরি যুক্ত করতে এক অভিনব ও বিশেষ উদ্যোগ নিল কলকাতার বিড়লা শিল্প ও প্রযুক্তি সংগ্রহশালা (বিআইটিএম)। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সংগ্রহশালার প্রাঙ্গণে আয়োজিত হতে চলেছে একটি বিশেষ ‘লাইট-ডে ফ্ল্যাশ মব’। এই কর্মসূচির মাধ্যমে পড়ুয়া, পরিবার এবং মহাকাশপ্রেমী সহ সাধারণ মানুষ একযোগে মানবসভ্যতার দূরতম প্রান্তে পৌঁছানো মহাকাশযান ‘ভয়েজার-১’-এর উদ্দেশ্যে আলোর রশ্মি বা সংকেত পাঠাবেন। সোমবার সংগ্রহশালার ভারপ্রাপ্ত আধিকারিক অদিতি ঘোষ এক বিবৃতিতে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন।

​সংগ্রহশালা সূত্রে জানা গিয়েছে, বালিগঞ্জের ১৯এ, গুরুসদয় রোডে অবস্থিত বিড়লা শিল্প ও প্রযুক্তি সংগ্রহশালার খোলা চত্বরে এই বিশেষ অনুষ্ঠানটি আয়োজিত হবে। আগ্রহী যেকোনো সাধারণ মানুষই এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন।

​অনুষ্ঠানসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল ৫টা থেকে মূল অনুষ্ঠান শুরু হবে। এরপর বিকেল ঠিক সাড়ে ৫টায় আকাশ পর্যবেক্ষণ পর্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সমবেতভাবে মহাকাশযান ‘ভয়েজার-১’-এর অভিমুখে আলোর সংকেত প্রেরণ করা হবে। মহাকাশ বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করে তুলতেই বিআইটিএম-এর এই বিশেষ আয়োজন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande