জগদ্ধাত্রী পুজোয় অতিরিক্ত ১২৯টি বিশেষ লোকাল চলবে পূর্ব রেলের তরফেও ঘোষণা
কলকাতা, ১৭ নভেম্বর ( হি. স.) : জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রেন, নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর ও চুঁচুড়া স্টেশনে দৈনিক যাত্রীর স
জগদ্ধাত্রী পুজোয় অতিরিক্ত ১২৯টি বিশেষ লোকাল চলবে পূর্ব রেলের তরফেও ঘোষণা


কলকাতা, ১৭ নভেম্বর ( হি. স.) : জগদ্ধাত্রী পুজোয় দর্শনার্থীদের ভিড় সামলাতে ১৪ থেকে ২০ নভেম্বর পর্যন্ত বিশেষ ট্রেন, নিরাপত্তা ও যাত্রী স্বাচ্ছন্দ্যের একাধিক ব্যবস্থা নিয়েছে পূর্ব রেল। ভদ্রেশ্বর, মানকুণ্ডু, চন্দননগর ও চুঁচুড়া স্টেশনে দৈনিক যাত্রীর সংখ্যা প্রায় এক লক্ষে পৌঁছতে পারে। হাওড়া-ব্যান্ডেল রুটে নিয়মিত ১৬০টি ইএমইউ ট্রিপের পাশাপাশি ১২৯টি বিশেষ ট্রেন চালানো হচ্ছে। শিয়ালদহ ডিভিশনেও রানাঘাট-কৃষ্ণনগর সিটি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থা হয়েছে। নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আরপিএফ কর্মী, ড্রোন ও সিসিটিভি। চারটি স্টেশনে বাড়ানো হয়েছে টিকিট কাউন্টার ও কর্মীসংখ্যা। চন্দননগর ও মানকুণ্ডুতে খোলা হয়েছে - ‘মে আই হেল্প ইউ’ এবং চিকিৎসা সহায়তা কেন্দ্র। সেই সঙ্গে মোতায়েন রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি মঙ্গলবার জানিয়েছেন যে, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রা সুনিশ্চিত করতে রেল কর্তৃপক্ষের তরফেও সম্পূর্ণ প্রস্তুত।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande