বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের, রেল পরিকাঠামোর উন্নয়নে সমন্বয়ের বার্তা
​কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) :রাজ্যের রেল পরিকাঠামো ও যাত্রী পরিষেবার সার্বিক উন্নয়নে পারস্পরিক সমন্বয়ের বার্তা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। মঙ্গলবার কলকাতায় বিধানসভা ভবনে অধ্যক্ষের
পূর্ব রেলের জেনারেল ম্যানেজার বিধানসভায় অধ্যক্ষ সমীপে


​কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) :রাজ্যের রেল পরিকাঠামো ও যাত্রী পরিষেবার সার্বিক উন্নয়নে পারস্পরিক সমন্বয়ের বার্তা দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে এবং পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। মঙ্গলবার কলকাতায় বিধানসভা ভবনে অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই দীর্ঘ বৈঠকে রাজ্যের রেল পরিষেবার উন্নয়ন এবং প্রশাসনিক স্তরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।​পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে মূলত রাজ্যের রেল পরিকাঠামোর আধুনিকীকরণ, যাত্রী স্বাচ্ছন্দ্য বৃদ্ধি এবং পূর্ব রেলের চলতি ও আগামী দিনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি, রেল পরিচালনায় উৎকর্ষ সাধন এবং সাধারণ যাত্রীদের আরও উন্নত পরিষেবা পৌঁছে দিতে রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার অঙ্গীকার এদিন পুনর্ব্যক্ত করেছে পূর্ব রেল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande