ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে সাত গোল দিলো ব্রাজিল
সিঙ্গাপুর, ১৭ নভেম্বর (হি.স.) : এশিয়া সফরে প্রথম প্রীতি ম্যাচে জাপানের কাছে হারার পর মঙ্গলবার সিঙ্গাপুরের বিরুদ্ধে সাত গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে দ
ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে সাত গোল দিলো ব্রাজিল।


সিঙ্গাপুর, ১৭ নভেম্বর (হি.স.) : এশিয়া সফরে প্রথম প্রীতি ম্যাচে জাপানের কাছে হারার পর মঙ্গলবার সিঙ্গাপুরের বিরুদ্ধে সাত গোলের বড় জয় পেয়েছে ব্রাজিল। সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে স্বাগতিকদের ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। জাতীয় দলের জার্সিতে এটিই তার প্রথম হ্যাটট্রিক।

প্রথমার্ধেই সিঙ্গাপুরকে চার গোল দিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য আক্রমণ অব্যাহত রেখে আরো তিনটি গোল করে।

ব্রাজিলের ৭-০ গোলের জয়ে ভিনিসিয়ুস জুনিয়র হ্যাটট্রিক ছাড়া আর গোলগুলি করেছেন এন্দ্রিক, এস্তেভাও উইলিয়ান এবং রায়ান; এছাড়া সিঙ্গাপুরের রাউল সুহাইমি একটি আত্মঘাতী গোল করেন।

গ্যালারিতে বসে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির প্রতিক্রিয়াও নজর কেড়েছে। দলের বড় ব্যবধানের জয়ের মধ্যেও তাকে খুব একটা উচ্ছ্বসিত মনে হয়নি। ভিআইপি বক্সে বসে হাত নেড়ে কিছু একটা বলতে দেখা যায় ইতালিয়ান এই কোচকে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande