শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন হল ভারত
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) :প্রথমে গোল করে এগিয়ে গিয়েও পারল না পাকিস্তান, আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফাইনালে ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের শিরোপা জিতল ভারত। দক্ষিণ এশিয়ার ফুটবলে
শেষ মুহূর্তের গোলে পাকিস্তানকে কাঁদিয়ে সাফ চ্যাম্পিয়ন হল ভারত


কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.) :প্রথমে গোল করে এগিয়ে গিয়েও পারল না পাকিস্তান, আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ফাইনালে ১০ জনের পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয়বার সাফের শিরোপা জিতল ভারত।

দক্ষিণ এশিয়ার ফুটবলে ভারত যে অপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি, তা আরও একবার প্রমাণিত হলো। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে রেকর্ড দশমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ভারতীয় দল। সুহেল ভাট এবং বাংলার ছেলে সন্দীপ মাণ্ডির গোলে অবিশ্বাস্য জয় নিশ্চিত করে 'মেন ইন ব্লু'।

দক্ষিণ এশিয়ায় আধিপত্য: ১৯৯৩ সালে টুর্নামেন্ট শুরুর পর থেকে ভারত মোট দশবার (১৯৯৩, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০০৯, ২০১১, ২০১৫, ২০২১, ২০২৩ এবং ২০২৬) এই শিরোপা জিতেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande